
| শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১২৮ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামে এক বিধবা মহিলাকে নতুন গৃহ ও সেলাই মেশিন প্রদান করেছে সোস্যাল কেয়ার অব নেশন। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সংগঠনের ‘বন্যা পরবর্তী পুর্নবাসন ও সাবলম্বী প্রজেক্ট-২০২৪’ এর মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. হেমন্ত চন্দ্র পাল ও সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য আজিজুল ইসলাম উজ্জল।
আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি সালাউদ্দিন আল সালুক, সাবেক সভাপতি আশিকুল ইসলাম বাবু, সহসভাপতি জাহিদ হাসান শিবলু, সিনিয়র সদস্য অলক চন্দ, সহসাধারণ সম্পাদক ইমরান হোসেন অলিদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ আশফাক উদ্দীন সিয়াম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ বদরুল ইসলাম তুহিন ও শুভাকাঙ্ক্ষী আশিকুর রহমান প্রমুখ।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |