বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় সি.পি-এ ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন খালেদ খাঁন ক্রীড়া চক্র

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৭০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সি.পি-এ ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন খালেদ খাঁন ক্রীড়া চক্র

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন (সি.পি-এ) ২০১৯-২০ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। জমজমাট ফাইনাল খেলায় খালেদ খাঁন ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হন খালেদ খাঁন ক্রীড়া চক্রের সুমন মালাকার ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হন ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমির জনি লাল ভাস্কর গোবিন্দ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কুলাউড়া নবীন চন্দ্র সরাকরি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকালে খালেদ খাঁন ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৬৫ বলে ১২১ রান করেন সুমন মালাকার।

জয়ের লক্ষে ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে ৯ইউকেট হারিয়ে ১৭২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২০ বলে ৫৫ রান করেন অতিথি খেলোয়ার রানা। খালেদ খাঁন ক্রীড়া চক্রের পক্ষে সুমন ৩ উইকেট লাভ করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সি.পি-এ এর সভাপতি কামরুল হাসান বখসের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রবিউল আউয়াল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিএ’র সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী তরিক, সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, প্রচার সম্পাদক ইবাদুল আলম সুলাব প্রমুখ।
#

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস