শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতা কামনায় ভিবিন্ন মসজিদে দোয়া

  |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সাংবাদিক সিপনের সুস্থতা কামনায় ভিবিন্ন মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার সাংবাদিক অঙ্গনের প্রিয় মুখ সাংবাদিক সাইদুল হাসান সিপনের দ্রুত আরোগ্য লাভের জন্য কুলাউড়া শহরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে কুলাউড়া প্রেসক্লাব ও কুলাউড়া সাংবাদিক সমিতির উদ্যোগে শহরের উত্তর বাজার ও দক্ষিণ বাজার জামে মসজিদে পৃথকভাবে শুক্রবার (২৫এপ্রিল) বাদ জুম্মায় এক দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়াও কাছিম নগর জামে মসজিদ ও বরমচাল ফুলের তল বাজার জামে মসজিদ এবং বরমচাল স্টেশন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রায় দেড় দশক ধরে সাইদুল হাসান সিপন সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের সেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি মৌলভীবাজার জেলার একজন দায়িত্বশীল গণমাধ্যমকর্মী। বর্তমানে তিনি পায়ের সমস্যাজনিত কারণে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক সাইদুল হাসান সিপন বর্তমানে দৈনিক সময়ের আলো ও দৈনিক উত্তরপূর্ব (সিলেট)-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং কুলাউড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও।

তাঁর দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এই বিশেষ দোয়ায় স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুধীজন ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়ার সময় সকলে তাঁর আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস