শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নিচ্ছেন জামায়াতে ইসলাম

  |   শনিবার, ১০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ২৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নিচ্ছেন জামায়াতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ ও সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নিয়েছেন।

শুক্রবার (৯ আগস্ট) বিকালে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগান, চন্দ্রকালা ও ফুলেরতল বাজার সংলগ পূজা মণ্ডপসহ সংখ্যালঘু পরিবার ও এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

নেতাকর্মীরা পূজা উদযাপনকারীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবার বিষয়গুলো সম্পর্কে জানতে চান এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তারা আশ্বস্ত করেন যে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য তারা সর্বদা পাশে আছেন এবং তাদের যে কোনো প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত।

স্থানীয়ভাবে এমন উদ্যোগে সাধারণ জনগণও সন্তোষ প্রকাশ করেছেন। এলাকাবাসী মনে করছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একসাথে এগিয়ে গেলে সমাজে শান্তি ও সহমর্মিতার পরিবেশ বজায় থাকবে।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হামিদ খান, বরমচাল ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, সেক্রেটারি হেলাল আহমদ চৌধুরী, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। তারা পূজার আনন্দ এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এ উদ্যোগকে কেন্দ্র করে এলাকার ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক একতাকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস