বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়ায় শ্রমজয়ী চা নারী জোটের আত্মপ্রকাশ

  |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় শ্রমজয়ী চা নারী জোটের আত্মপ্রকাশ

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্রমজয়ী চা নারী জোট এর আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) উপজেলার পৃথিমপাশা এলাকায় অবস্থিত প্রচেষ্টা ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

অক্সফাম ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত এমপাওয়ারিং টি ওয়ার্কার্স থ্রো ট্রান্সফরমেটিভ লিডারশিপ ইন টি গার্ডেন সেক্টরস অব বাংলাদেশ প্রকল্পের আওতায় কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার ২৫টি চা-বাগানের ৫০ জন নারী ফোরাম সদস্যদের সমন্বয়ে এই জোট গঠিত হয়েছে।

প্রচেষ্টার নির্বাহী কমিটির সভাপতি মনিকা খংলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান।

স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খান। প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব এবং প্রকল্প কর্মকর্তা রামনারায়ন রবিদাসের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, চা শ্রমিক ইউনিয়নের লংলা ভ্যালি কার্যালয়ের সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী, বিজয়া চা বাগানের ব্যবস্থাপক তাপস কুন্ডু, সিরাজনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন, সাংবাদিক আজিজুল ইসলাম ও মইনুল হক পবন, শ্রমজয়ী চা নারী জোটের সভাপতি নীলিমা রাজভর প্রমুখ।

সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস