
| বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | ১২১ বার পঠিত | পড়ুন মিনিটে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে শ্রীপুরবাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠনের আয়োজনে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ রমজান) শ্রীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীপুরবাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম খান এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আবু সামাদ সুজেল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুর রাজ্জাক।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নুরজাহান মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন নাছিরাবাদ জামে মসজিদ এর ইমাম ও খতিব আপ্তাব উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন , কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুস সুবহান মাস্টার, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রুয়েল, সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জামান, জয়নাল আহমদ, সাইফুর রহমান, সুবেল আহমদ, সোহায়েল আহমদ, ফাহিম খান পাপন, নাজমুল হোসেন, আলী হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাজু’স কুলাউড়া শাখার সিইও মোহাম্মদ সাজু আহমদ, প্রবীণ মুরুব্বী আব্দুল লতিফ কুটি, উস্তার মিয়া, উমেদ আলী সহ বিভিন্ন সামাজিক সংগঠক, শিক্ষকমন্ডলী, আলেম সমাজ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
উল্লেখ্য শ্রীপুরবাজার রক্তদান ও যুব সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা নিয়মিত রক্তদানের পাশাপাশি সকল সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে থাকেন।
