শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় যুবককে পিঠিয়ে গুরুতর জখম, থানায় মামলা

কুলাউড়া প্র‌তি‌নি‌ধি   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৯৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় যুবককে পিঠিয়ে গুরুতর জখম, থানায় মামলা

মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে নাজিম খান (২০) নামে এক যুবককে পিঠিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ১৮ ডিসেম্বর বুধবার রাত ৮টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তর একরামনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত নাজিম মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার সূত্রে জানা গেছে, উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা প্রবাসী কামাল খানের পরিবারের সাথে মৃত সুরুজ খাঁ’র পুত্র সাহেল খান ও সুমেল খানের পরিবারের মধ্যে পূর্ব বিরোধ থেকে বিরোধ চলে আসছিলো। প্রায়শই সাহেল ও সুমেল এ বিরোধের জেরে কামাল খানের পরিবারের লোকজনকে হুমকি প্রদান করতো। ঘটনার দিন বুধবার রাতে কামাল খানের বড় ছেলে বাজার নিয়ে নাজিম খান বাড়ি ফেরার পথে উত্তর একরামনগরে আগে থেকে উৎ পেতে থাকা সুমেল ও সাহেলসহ একাধিক লোক লাঠি এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। সাহেল ও তার সহযোগিরা একত্রে নাজিমকে বেধড়ক মারধর করে এবং তাঁর সাথে থাকা মোবাইল ও নগদ টাকা লুটপাট করে। এতে নাজিমের মাথা ফেটে যায় ও হাত ভেঙে যায়। তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় নাজিমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। নাজিমের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় পরদিন তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ দিকে থানায় দেওয়া অভিযোগ তুলে নেয়ার জন্য নাজিম খানেনের মা-ভাইসহ পরিবারের লোকজনকে হুমকি প্রদান করছেন। বর্তমানে চরম আতঙ্কে রয়েছেন নাজিম খানের পরিবারের লোকজন। নাজিম কানের মা রোসনা বেগম জানান, আমার স্বামী প্রবাসে থাকেন। সাহেল ও সুমেলরা আমাদের বাড়িতে এসে প্রায় সময় টাকা দাবি করতো। টাকা না দিলে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া ও মারধর করা হুমকি দিয়ে আসছিলো। এরই জেরে বাজার নিয়ে বাড়িতে আসার পথে আমার ছেলে নাজিমকে হত্যা করার উদ্দেশ্য হামলা চালায়। এতে আমার ছেলের মাথা ও হাত ফেটে যায়।

এ ব্যাপারে সাহেল খান তাঁর দোষ স্বীকার করে বলেন, প্রথমে প্রতিপক্ষরা আমার ওপর আক্রমণ চালিয়েছে। পরে আমি নাজিমকে ধাক্কা মেরে ফেলে দেই। মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস