শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় মোটরসাইকেলের চাপায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় মোটরসাইকেলের চাপায় ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ফার্মেসি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া শহরে নিজস্ব ফার্মেসীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান ফুল (৫০) উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পুরষাই গ্রামের বাসিন্দা।

জানা যায়, বুধবার রাতে নিজস্ব ফার্মেসীর সামনের প্রধান সড়ক পারাপারের সময় সাইফুর রহমানকে দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে মরহুমের জানাযা ও দাফন কাজ সম্পন্ন হয়।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। এদিকে ফার্মেসী ব্যবসায়ী সাইফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে শহরের ব্যবসায়ীসহ সুধী সমাজের নেতৃবৃন্দরা বেপেরোয়া কমবয়সী তরুণদের মধ্যে সচেতনতা তৈরীর পাশাপাশি তাদের আইনের আওতায় আনার দাবী জানান ।এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে, বিশেষত স্কুল, হাসপাতাল, বাজার সংলগ্ন এলাকায়, বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার (গতি প্রতিরোধক) নির্মাণের জোর দাবি করেন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস