
| মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদক সেবনের দায়ে মো. সামেদ আলী (২৩) নামের এক তরুণকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে) বিকেলে পৌর শহরের আউটার রেলক্রসিং এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
শাহ জহুরুল হোসেন জানান, বিকেলে শহরের আউটার রেলক্রসিং এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে সামেদকে আটক করে তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ মাদক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
