বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির সভাপতি সজল, সম্পাদক আখই পুনরায় নির্বাচিত

  |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির সভাপতি সজল, সম্পাদক আখই পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি পদে বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক পদে এম আতিকুর রহমান আখইসহ ২৩ পদের প্রার্থী এবং ১২ পদের প্রার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন।ভোটের মাধ্যমে ১২ পদে নির্বাচিতরা হলেন সহসম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, দপ্তর মাওলানা এনামুল ইসলাম। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন ও ইমন মিয়া, ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গউছ মিয়া, ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. খায়রুল ইসলাম এবং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম সোনা ও আব্দুল হান্নান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড সদস্য নাজীম বখস ও মো. মোস্তফা আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচন শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া। দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন থানাপুলিশের একটি দল।

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী বদরুল ইসলাম বদই, খন্দকার আব্দুস সোবহান, দেব দুলাল চৌধুরী প্রদীপ ও অফিস ম্যানেজার আব্দুল আজিজ।

নির্বাচন পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে, সমিতির ৩৫ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৩ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল, সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও ডা. মো. কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক বর্তমান সম্পাদক এম আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বেলায়েত হোসেন লাভলু ও নারী উদ্যোক্তা সম্পাদক সুফিয়া রহমান ইতি।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এশু, ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখ মোহাম্মদ আছকর আলী ও আব্বাছ আলী, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মুহিত, ওয়ার্ড সদস্য এনামুল হক ও মো. আবুল কালাম রাসেল, ৭ নম্বর ওয়ার্ড সম্পাদক আজিজুর রহমান খালেদ এবং ওয়ার্ড সদস্য শাহাদাত খান ও ওয়াহিদুল ইসলাম শিপন এবং ৮ নম্বর ওয়ার্ড সম্পাদক আতিকুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস