মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও এনজিও সংস্থা হীড বাংলাদেশ এর সহযোগিতায় ‘ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠুমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কুষ্ঠ রোগ শনাক্তকরণ ও চিকিৎসা প্রতিরোধে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে  রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা  ডা: জাকির হোসেন এর সভাপতিত্বে  ও বিদায়ী  টিএলসিএ  হাবিবুর রহমান চৌধুরী সেলিম

এর পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন  কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,  হাসপাতালের  স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, নবাগত টিএলসি লুৎফুর রহমান, প্রধান হিসাব রক্ষন অফিস সহকারি মোঃ আলমাছুর রহমান, এনজিও সংস্থা হীড বাংলাদেশের উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটর শেফালী রানী রায়, নার্স সুপারভাইজার দ্বীজেন্দ্র চন্দ্র পাল, সিনিয়র নার্স নাজমা বেগম, আফিয়া বেগম, ইশরাত জাহান, অনন্যা  রানী দাস, সাদ্দাম হোসেন ও মাহফিজুল ইসলাম,  আইসিডিডিআরবি এর ফিল্ড এটেনডেন্ট কল্পনা মালাকার প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন স্থানের নারী-পুরুষ কুষ্ঠ রোগীর সঠিক চিকিৎসা ও নতুন রোগী খুঁজে বের করে কুষ্ঠ রোগ শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কুলাউড়াকে কুষ্ঠ রোগমুক্ত এলাকা ঘোষণা করার লক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভার পূর্বে হাসপাতাল এলাকায় এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস