বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

  |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
তিনি বলেন, সরকার কৃষির উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণের মাধ্যমে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ১৩০ জন কৃষকদের মাঝে আমন ধানের চারা ও সার, ৫৫টি প্রতিষ্ঠানে তালের চারা, ২৮টি প্রতিষ্ঠানে নারিকেলের চারা, ৮৫ জনের মাঝে আমের চারা, ১০০ জনের মাঝে উফশী জাতের গ্রীষ্মকালীন সবজি, ১৫০ জনের মাঝে লেবুর চারা, ১ হাজার ২৫০ জন শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস