
| বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট | ১৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেক:: কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবিৃ) র আওতাধীন ভাটেরা ইউনিয়নের দক্ষিন ভাগ কৃষক সমবায় সমিতির ১৪ জন সদস্যদের মাঝে ৭ লক্ষ ৮৫ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।
এ উপলক্ষে (৩ মে) মঙ্গলবার বিকেল ৩ টায় বিআডিবির প্রশিক্ষন হল রুমে এক ঋন বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম,বিশিষ্ট সাংবাদিক দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোঃ আলাউদ্দীন কবির, কুলাউড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মিন্টু দাশ, মাঠ পরিদর্শক শহিদুল ইসলামসহ মাঠ সংগঠক সুজন রায় প্রমুখ।
ইউসুফ ইমন/টুডে নিউজ
