
| সোমবার, ২১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মধ্যে পোনা মাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলা মৎস্য হেশারিতে পোনা মাছ বিতরণ অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফ হোসনের সভাপতিত্বে এবং কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্হ প্রান্তিক চাষিদের মধ্যে পোনা মাছ বিতরণ করেন।
কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসুদের পরিচালনায় উপস্হিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাংবাদিক মইনুল ইসলাম পবন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিরাপদ ও মান সম্মত মৎস্যপণ্য নিশ্চিত করতে সরকার নিরলস ভাবে কাজ করছে।
মৎস্যখাত দেশের মানুষের খাদ্য ও পুষ্টির যোগান, কর্মসংস্হান সৃষ্টি, গ্রামীন অর্থনীতি সচল রাখা ও রপ্তানী আয়ে গুরত্বপূর্ন অবদান রাখছে। আশাকরি সরকারের এ উদ্দোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিরা উপকৃত হবে।
জেলার মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন বলেন, উপজেলার টিলাগাঁও, রাউৎগাঁও, ভুকশিমইল, জয়চন্ডি, ব্রাম্মনবাজার ও বরমচাল ইউনিয়নগুলোর বিগত জুন/জুলাই মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪ জন প্রান্তিক চাষিদের মধ্যে মৎস্য বিভাগের রাজস্ব খাত থেকে জনপ্রতি ৯কেজি করে রুই, কাতলা,মৃগেল,কারফু, বিগেড, সরপুটি ও ঘনিয়াসহ ৭৬০ কেজি ৩/৪মাস বয়সি মাছের পোনা বিতরন করা হয়। যার বাজার মূল্যে ৩লক্ষ টাকা।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |