শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় পূবালী ব্যাংক শাখায় ‘ইসলামিক কর্নার উদ্বোধন

স্টাফ রিপোটার   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় পূবালী ব্যাংক শাখায় ‘ইসলামিক কর্নার উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় পূবালী ব্যাংক পিএলসি শাখায় ‘ইসলামিক কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী শফিউল হাসান ফিতা কেটে ‘ইসলামিক কর্নার এর উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল হাসান বলেন, ২০১০ সাল থেকে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিং কর্নার কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিভিন্ন শাখায় ইসলামী ব্যাংকিং চালু করা হচ্ছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার আওতায় যেসব গ্রাহকরা আসবে তাদের সেবা দেওয়ার জন্য কর্নারের বুথে পৃথকভাবে কর্মকর্তারা থাকবেন। তিনি সুধী ও গ্রাহকদের সহযোগিতায় সর্বোত্তম সেবা দিয়ে পূবালী ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের কুলাউড়া শাখা প্রধান আবুল খায়ের মো. ইকবাল।

ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার ইমরান বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের মৌলভীবাজার রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মুশফিকুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সারওয়ার আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ একলাছ মিয়া, প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম, সাপ্তাহিক বেনিআসহকলার সম্পাদক আশরাফুল ইসলাম খান হিরো, ব্যাংক গ্রাহক আব্দুল আহাদ চৌধুরীসহ অন্যান্য ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা।

পরে ফিতা ও কেক কেটে ব্যাংকের ভিতরে ‘ইসলামিক কর্নার’ এর উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস