বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়ায় ধানের শীষের নির্বাচনী শেষ জনসভায় নেতাকর্মীদের ঢল

  |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ধানের শীষের নির্বাচনী শেষ জনসভায় নেতাকর্মীদের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু’র সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ডাকবাংলো মাঠে স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। দুপুর থেকেই মিছিল নিয়ে নেতাকর্মীরা এনসি স্কুল মাঠে জড়ো হন এবং পরে শহর প্রদক্ষিণ করে জনসভাস্থলে উপস্থিত হন।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু বলেন, আমি এমপি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তুলবো। উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক মর্যাদাই হবে আমার রাজনীতির মূল ভিত্তি।

তিনি বলেন, নির্বাচিত হলে স্মার্ট নগরায়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যুব উন্নয়ন, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, নদী রক্ষা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম, পর্যটন ও বিনিয়োগ—এসব খাতে অগ্রাধিকার দেওয়া হবে।

শওকতুল ইসলাম শকু আরও বলেন, আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের কাছে আসতে কোনো বাধা থাকবে না। আমার ঘরের দরজা কুলাউড়ার মানুষের জন্য সবসময় খোলা থাকবে। জীবনের শেষ প্রান্তে এসে কুলাউড়াবাসীর দোয়া ও সমর্থন চাই।

জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আজিজুর রহমান মনির, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী, কমর উদ্দিন আহমদ, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মন্নানসহ স্থানীয় ও প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ।

লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান বলেন, ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতৃত্ব অপরিহার্য।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস