বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় ডায়রিয়ায় মারা গেলেন প্রধান শিক্ষক ইরফানুল হক

  |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ডায়রিয়ায় মারা গেলেন প্রধান শিক্ষক ইরফানুল হক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফানুল হক ইমরান ইন্তেকাল করেছেন। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি—রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টায় মরহুমের নিজ এলাকা জয়চন্ডী ইউনিয়নে ঘাগটিয়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শিক্ষক ইমরান ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে কুলাউড়া শহরস্থ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রবিবার দিবাগত রাত ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। #

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস