শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় টিফিনের টাকায় লাল সবুজের গাছের চারা বিতরণ

  |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় টিফিনের টাকায় লাল সবুজের গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা চত্বরে সোমবার সকালে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, মৌলভীবাজার শাখার উপদেষ্টা মোঃ শরীফ আহমেদ।কুলাউড়ায় টিফিনের টাকায় লাল সবুজের গাছের চারা বিতরণ

বেলা ২ ঘটিকায় কুলাউড়া থেকে ভ্রাম্যমাণ ভ্যানে জুড়ি উপজেলা পর্যন্ত গাছের চারা বিতরণ করা হয়।
জুড়ি উপজেলা চত্বর ও বিভিন্ন সড়কে পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করে কার্যক্রমটি সমাপ্তি ঘোষনা করেন জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, সমাজসেবী আজিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নারী সম্পাদীকা সাদিয়া জাহান, জুড়ি শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহি আজিজি, সাধারণ সম্পাদক প্রাঞ্জল দাশ প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার অালম সোহেল এর অাগে গত ৫ জুলাই থেকে ৩৭টি জেলায় ভ্রাম্যমাণ ৭৪ হাজার ৪০০ গাছের চারা বিতরণ করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস