বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় কালিটি চা শ্রমিকদের ফের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   ৪৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় কালিটি চা শ্রমিকদের ফের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কুলাউড়ায় কালিটি চা বাগানের শ্রমিকরা ফের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করলো আজ ২৮ এপ্রিল মঙ্গলবার। ১৩ সপ্তাহের মজুরিসহ বকেয়া পাওনা ও অন্যান্য সুযোগ-সুবিধা বঞ্চিত চা শ্রমিকরা কালিটির পুজোমণ্ডপে সকালে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। এই সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শ্রমিকদের চলমাম সংকট নিরসন ও যাবতীয় বকেয়া পাওনা পরিশোধ করার ঘোষণা দিয়ে সময় বেঁধে দেয়া হয়। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচী হাতে নিবেন।এতে সংহতি প্রকাশ করেন গাজীপুর ও রাঙ্গীছড়া চা বাগানের শ্রমিক ও নেতৃবৃন্দ। কালিটি চা বাগানের চা শ্রমিক দয়াল অলমিকের সঞ্চালনায় এবং বাগানের পঞ্চায়েত সভাপতি শম্ভু দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য লছমী নারায়ণ অলমিক, পঞ্চায়েতের সাবেক সভাপতি রামু রায়, সাধারণ সম্পাদক উত্তম কালোয়ার, রাঙ্গীছড়া চা বাগানের পঞ্চায়েত সদস্য চন্দ্রশেখর গোয়ালা, চা শ্রমিক নেতা বিশ্বজিৎ দাস, মোহন রবিদাস প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে শ্রমিকরা ভুখা মিছিল করে বাগানের কাজে যোগ দেয়। প্রসঙ্গত, কালিটি চা বাগানের শ্রমিকরা এই করোনাকালে বকেয়া পাওনা ও মজুরিসহ (১৩ সপ্তাহ) অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে ইইতোমধ্যে ভুখা বিক্ষোভ মিছিল ও কুলাউড়া শহর অভিমুখে ৭ কিলোমিটার লং মার্চ কর্মসূচি পালন করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস