শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় ইউনিয়ন পর্যায়ে কারিতাস এসডিডিবি প্রকল্পের কার্যক্রম নিয়ে কর্মশালা

  |   রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৫২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ইউনিয়ন পর্যায়ে কারিতাস এসডিডিবি প্রকল্পের কার্যক্রম নিয়ে কর্মশালা

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের হলরুমে ‘ইউনিয়ন পর্যায়ে কারিতাস এসডিডিবি প্রকল্পের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা ও সরকারী সহায়তার জন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা বিষয়ক কর্মশালা’ ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস সিলেট আঞ্চলিক অফিসের উদ্যোগে এবং এসডিডিবি প্রকল্পের আর্থিক সহায়তায় “স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণমূলক সেবায় প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের অধিকতর অভিগম্যতা উন্নয়ন সাধন” এ লক্ষ্য নিয়েই কাজ করছে সংস্থাটি। কর্মশালায় কর্মধা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ ও প্রকল্পের সহযোগিসহ সর্বমোট ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

শুরুতে সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্ব পরিচালনা করা হয়। শুভেচ্ছা বক্তব্যে সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনা। পরে কর্মধা ইউনিয়নে কারিতাস এসডিডিবি প্রকল্পের চলমান কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ। কারিতাস এসডিডিবি প্রকল্পের সহায়তায় উপকৃত প্রকল্পের সহযোগিবৃন্দ তাদের সাক্ষ্য প্রদান করেন।

কুলাউড়া উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন কর্মধায় কারিতাস এসডিডিবি প্রকল্প বিগত ছয়টি বছর প্রতিবন্ধী, মাদকব্যবহারকারী ও প্রবীণ ব্যক্তিদের নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করেছে। বিগত দিনগুলোতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা এবং পরামর্শ দিয়েছেন সবাইকে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি সদস্য মোঃ সাইদুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস