বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়ায় আদর্শ পাঠাগার’র ১০জন সেরা পাঠক পেলেন পুরস্কার

  |   বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৭৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় আদর্শ পাঠাগার’র ১০জন সেরা পাঠক পেলেন পুরস্কার

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া:: ‘আহমদ জে. সোহান ফাউন্ডেশনের’ সহায়তায় কুলাউড়ার ‘আদর্শ পাঠাগারে’ ত্রৈমাসিক ১০জন সেরা পাঠক পেলেন পুরস্কার।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় পাঠাগারের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগারের প্রতিষ্ঠাতা ও কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ খালিক উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ইংরেজি বিভাগের সহাকারী অধ্যাপক প্রনব কান্তি দেব।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক সৈয়দা শাহ লতিফা আক্তার, ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক মো: আমিনুর রহমান, কুলাউড়া সরকারী কলেজের ইংরেজি বিভাগের প্রধান সিনিয়র প্রভাষক মো: মাহফুজুর রহমান, দৈনিক মানবজমিন’র কুলাউড়া প্রতিনিধি ও পাইকপাড়া এম.এ আহাদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আলাউদ্দিন কবির। অনুষ্ঠানের শুরুতে পাঠকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সদস্য রেজাউল করিম মিটু। সেরা ১০ জন পাঠকের পক্ষ থেকে তাদের বইপড়া ও পুরষ্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন পাঠাগারের সদস্য আবেদা বেগম ও দিলু মল্লিকা।

অনুষ্ঠানে কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, ‘আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ‘মৌলভীবাজার সরকারী কলেজ’র বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষার্থীর হাতে সেরা পাঠক পুরষ্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, পাঠাগারের নিয়মিত সদস্যদের মধ্য থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর সেরা পাঠকদের বিভিন্ন মাপকাঠিতে নির্বাচিত করে তাদেকে পুরষ্কৃত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস