বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ার ২২টি সামাজিক সংগঠনের ব্যানারে ধর্ষণ বিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৭৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ার ২২টি সামাজিক সংগঠনের ব্যানারে ধর্ষণ বিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া: সারা দেশে ধারাবাহিক ধর্ষণ ও নারীর প্রতি নির্যাতন, নীপিড়ন ও সামাজিক যৌন হয়রানি বন্ধের দাবিতে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সম্মিলিত সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দের অংশগ্রহনে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় কুলাউড়া চৌমুহনী চত্বরে সংগঠক আশিকুল ইসলাম বাবু ও হুমায়ুন কবির সাহানের যৌথ সঞ্চালনায় উপজেলার ২২ টি সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাগ্রতা পোষণ করে, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক সাংবাদিক এম. আতিকুর রহমান আখই, ক্রীড়া সংগঠক রবিউল আউয়াল মিন্টুসহ ২২টি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে দেশে ধর্ষণ একটি মানষিক ব্যাধিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রায় প্রতিটি ধর্ষণের ঘটনার সঙ্গে বিপথগামী কিশোররা জড়িত হচ্ছে। এসকল বিপথগামী কিশোরদের আলোকিত পথে ফেরাতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। পরিবার ও ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে এদের বিপথগামী হতে রুখতে হবে।

এছাড়াও ধর্ষকদের দ্রুত শাস্তির আওতায় আনা ও চলমান নারী নির্যান এবং ধর্ষণের ঘটনায় জড়িত বাকিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।

এতে আরো বক্তব্য রাখেন, প্রথম আলো বন্ধু সভা, ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন, কুলাউড়া কোভিড ১৯ লাশ দাফন টিম, কিন্ডার গার্টেন জুনিয়র স্কুল শিক্ষক সমিতি, হাসিখুশি রক্তদান সংঘ, ট্রাভেলার্স অব কুলাউড়া, পালের মোড়া সেতু রক্ষণাবেক্ষণ কমিটি, আব্দুল বারী স্মৃতি সংঘের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ প্রতিটি সংগঠনের সদস্যরা ।

আয়োজক ২২ টি সংগঠন হল: কাদিপুর যুব সমাজ, কুলাউড়া মুক্ত স্কাউটস গ্রুপ, অভিলক্ষ্য কুলাউড়া, নিরাপদ চিকিৎসা চাই, আলোর পাঠশালা, সোশ্যাল কেয়ার অব নেশন, প্লাটুন টুয়েলভ, রক্তদান সামাজিক সংগঠন হিংগাজিয়া, ইসলাহুল উম্মাহ পরিষদ, প্রয়াস, নিরাপদ স্বাস্থ্য রক্ষা সামাজিক সংগঠন, ব্রাইট কুলাউড়া, রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন, খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া, একটিভ বয়েস কুলাউড়া, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা, নবারুন, কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, কুলাউড়া রক্তদান সংগঠন, কুলাউড়া শান্তি পরিষদ, শুভ সংঘ, কুলাউড়া উপজেলা শাখা, রাইজিং স্টার ক্লাব।pinterest sharing buttonemail sharing buttonsharethis sharing button

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস