বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ার মনু নদীতে রোহিঙ্গা নারীর লাশ!

  |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ার মনু নদীতে রোহিঙ্গা নারীর লাশ!

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে ভাসমান অবস্থায় এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় এ লাশটি উদ্ধার করা হয়।
লাশের সাথে ১১শ ভারতীয় রুপি, একটি মোবাইল ও মিয়ানমারের নাগরিকত্বের ফটোকপি পাওয়া গেছে। নাগরিকত্বের ফটোকপিতে নিহত ওই নারীর পারভীন ফাতেমা এবং জন্ম সাল ২০০৭ বলে উল্লেখ রয়েছে।

পুলিশ জানায়, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয় লোকজনের ধারণা, সম্ভবত সীমান্তের ওপার থেকে লাশ ভাসতে ভাসতে এসেছে। অথবা সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার জন্য এসেছিলো। দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে। লাশটি ফুলে যাওয়ায় নদীর পানিতে ভাসছিলো।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, লাশের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে। আপাতত কুলাউড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস