বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় সাংবাদিক আজিজুল ইসলামের পিতার মৃত্যুতে শোকসভা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সাংবাদিক আজিজুল ইসলামের পিতার মৃত্যুতে শোকসভা

দৈনিক যুগান্তরের প্রতিনিধি আজিজুল ইসলাম ও প্রাক্তণ শিক্ষক সিরাজুল ইসলামের পিতা শতবর্ষী প্রবীণ রাজনীতিবিদ শামছুল ইসলামের মৃত্যুতে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি সোমবার রাতে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে পৌর মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক নাজমুল বারী সোহেলের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল কাদির, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এম. আতিকুর রহমান আখই, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, স্যোসাল কেয়ার অব নেশনের আজিজুল ইসলাম উজ্জ্বল। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রয়াত শামছুল ইসলামের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম ও নিয়াজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, সাংবাদিক রতন কুমার দেব, ডেইলী স্টারের নিজস্ব প্রতিবেদক মিন্টু দেশোয়ারা, সাপ্তাহিক মানব ঠিকানারর বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংবাদিক ময়নুল হক পবন, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার ধর, অনুকাব্য কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, প্রবাসী সাংবাদিক মোয়াজ্জেম সাজু, সাংবাদিক মো. নাজমুল ইসলাম, দৈনিক মানবজমিন কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, খোলাকাগজ প্রতিনিধি তাজুল ইসলাম, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, সংলাপের স্টাফ রিপোর্টার জিল্লুর রহমান, সুমন আহমদ, ইউসুফ আহমদ ইমন, আমিনুল ইসলাম দিদার, প্রিয় কুলাউড়ার স্টাফ রিপোর্টার আশিকুল ইসলাম বাবু, আমার কুলাউড়ার স্টাফ রিপোর্টার হিমেল রহমান প্রমুখ।

দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা মসজিদের খতিব হাফিজ আব্দুস ছালাম।
উল্লেখ্য, ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শামছুল ইসলাম মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস