রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

কুলাউড়ায় স্থানীয় সরকারের মধ্যে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতে সভা

স্টাফ রিপোর্টার, কুলাউড়াঃ   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় স্থানীয় সরকারের মধ্যে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতে সভা

মৌলভীবাজারের কুলাউড়ায় স্থানীয় সরকারের মধ্যে জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমন্বয় প্রকল্পের বার্ষিক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি নিঃস্ব সহায়ক সংস্কার (এন এস এস) উদ্যোগে এবং ডিনেট এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে উন্মুক্ত সংলাপ অনুষ্টিত হয়। সংলাপে নিজ নিজ এলাকার নানাবিধ সমস্যা ও এসব নিরসনে প্রস্তাবনা, স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের মান, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ঘাটতির বিষয় তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে ইউএনও এবং স্ব স্ব বিভাগের কর্মকর্তাগণ এসব বিষয়ের ব্যাখ্যা ও সুরাহার আশ্বাস দেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নিঃস্ব সহায়ক সংস্থার প্রকল্প পরিচালক আসিফ হোসেন তন্ময়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র ভৌমিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম।

নিঃস্ব সহায়ক সংস্থার প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নিঃস্ব সহায়ক সংস্থার কো-অর্ডিনেটর সাদেকা ভূঁইয়া, ভিডিওর নির্বাহী পরিচালক শাহিন আহমদ, সাকোর নির্বাহী পরিচালক শামীম আহমদ, আলিমুজ্জামান, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী প্রমুখ।##

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস