শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কুলাউড়ার দখিন দাওয়া কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুলাউড়ার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন সুশীল সেনগুপ্ত, এনামুল ইসলাম, মো. ফজলুল হক, সৌম্য প্রদীপ ভট্টাচার্য (সজল), মো. জয়নাল আবেদীন বাচ্চু, মো. রেদওয়ান খান, মো. আমির হোসেন, মইনুল ইসলাম শামীম, এ.এফ.এম ফৌজি চৌধুরী, রফিকুল ইসলাম টিপু, সিপার আহমেদ, সাদিয়া নোশিন তাসনিম, মো. খালিক উদ্দিন, মো. রেহান উদ্দিন আহমদ, সুফিয়ান আহমেদ, এনাম উদ্দিন, প্রশান্ত দেব ছানা, কাবুল পাল, বিপুল চক্রবর্তী, এমএ হালিম শাওন, নির্মাল্য মিত্র সুমন, গোলাম মোস্তফা পাভেল, বিশ্বজিৎ দাস, মো. মাজহারুল ইসলাম, কামরুল হাসান, সুফিয়া রহমান ইতি, এম অহিদ বকস মান্না, আজিজুল ইসলাম, সঞ্জয় দেবনাথ, মো. আজিজুর রহমান, মো. আব্দুল মজিদ, মাহদি মো. আসহাবীন, সাজ্জাদুল ইসলাম, রাহাতুল ইসলাম, আবরার শাহরিয়ার চৌধুরী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তানভীর মাহতাব ফাহিম, জাহাঙ্গীর আলম সুমন, মো. সামসু উদ্দিন বাবু, আরিফুজ্জামান, মো. হেলাল উদ্দিন আকাশ, মনজুর হাছনাত তানভীর, আহবাব হাছনাত লাবিব, সুরমান আহমদ, আতিকুর রহমান আখই, সোহেল আহমদ, আঃ আজিজ চৌধুরী, মো. খায়রুল ইসলাম সিপার, মোহাম্মদ নূরুল ইসলাম খান, জসিম চৌধুরী, আব্দুল কাইয়ুম মিন্টু, মো. সাদেকুর রহমান মজুমদার, মো. জহিরুল ইসলাম, মো. মুজাম্মির হোসেন, মোক্তাদির হোসেন, সাদমান সৌমিক মজুমদার, আশিকুল ইসলাম বাবু, মো. রবিউল সানী, এসএম শামীম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কুলাউড়ার পাবলিক লাইব্রেরিকে পূর্বের স্থানে পুনঃপ্রতিষ্ঠা করা সময়ের দাবি। একটি লাইব্রেরি ধ্বংস করা মানে একটি জাতির জ্ঞানভিত্তিকে ধ্বংস করা। বই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে, অথচ সেই পাঠাগারের অস্তিত্ব আজ আর নেই। তাই দ্রুততম সময়ে লাইব্রেরি পুনরায় চালু করা জরুরি।

বক্তারা আরও জানান, এ দাবিতে তারা আর নিষ্ক্রিয় থাকবেন না; বরং সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং পূর্বের স্থানে লাইব্রেরি পুনঃপ্রতিষ্ঠায় জোরালো উদ্যোগ গ্রহণ করবেন।

সভায় আগামী ২৭ এপ্রিল (সোমবার) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস