বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

স্টাফ রিপোটার   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

মৌলভীবাজারের কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার আয়োজনে ও সোনালী ব্যাংক কুলাউড়া শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংকের ম্যানেজার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার শাখার প্রিন্সিপাল অফিসার মো. গোলাম সারওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, সরকার জালনোটের প্রতারণার হাত থেকে জনগণকে রক্ষায় বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জনগণকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সচেতন করার লক্ষে বিভিন্ন স্থানে কর্মশালা করছে। এর মাধ্যমে জনগণ সচেতন হবে এবং প্রতারক থেকে রক্ষা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম পরিচালক সতীশ চন্দ্র দাস, সহকারী পরিচালক তানভীর আহমদ ও মো. মোশাহিদুল ইসলাম, সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রিন্সিপাল শাখার এসপিও মহিউদ্দিন মো. মাহমুদুজ্জামান প্রমুখ।

কর্মশালায় ব্যাংকিং ব্যবস্থাপনা ও গ্রাহকদের ব্যাংকিং লেনদেনে ভোগান্তি হয়রানি নিয়ে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা ইন্সট্যাক্টর মোঃ মহিব উল্যা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সাংবাদিক আজিজুল ইসলাম ও নাজমুল বারী সোহেল, ছাত্র সমন্বয়ক আল আমিন আদনা চৌধুরী ও জাহিদ প্রমুক।

কর্মশালায় উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, এন আর বি সি ব্যাংক কুলাউড়া শাখার ম্যানেজার এনাম আহমদ, সাংবাদিক চৌধুরী আবু সাইদ ফুয়াদ, কল্যান প্রসূ চম্পু, মোঃ নাজমুল ইসলাম, মইনুল হক পবন, সাইদুল হাসান সিপন, মহিউদ্দিন রিপনসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস