
| সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোঃ হারুন তালুকদারের দেশে আগমন উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ডিসেম্বর) রাতে কুলাউড়া শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনলাইন প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, প্রিয় বাংলার সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সুহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের সাধারণ সম্পাদক মোঃ হারুন তালুকদার।
এতে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ব্যাংক কর্মকর্তা সোয়েব আহমদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কার্ডিফের দেশীয় সমন্বয়ক আতিকুর রহমান জুমান, দেশের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সম্পাদক সাংবাদকর্মী সামসু উদ্দিন বাবু, সাংবাদিক রুবেল বক্স পাবেল প্রমুখ।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |