শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কাফির পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসন, ক্ষতিপূরণের আশ্বাস

  |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাফির পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসন, ক্ষতিপূরণের আশ্বাস

পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করেছে জেলা প্রশাসন। এসময় প্রশাসনের পক্ষ থেকে কাফিকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে দীর্ঘ ৮ মাসেও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কাফি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের কাফির বাড়িটি পরিদর্শন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন। এসময় আরও উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন বলেন, প্রায় আটমাস আগে পুড়ে যাওয়া এই ঘরটিকে আজকে আমরা প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করতে এসেছি। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসন তাকে সামান্য কিছু সহযোগিতা করেছে। তবে তার ঘরটি পুড়ে গেছে। এ বিশাল ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবো, যাতে তিনি তার এই ক্ষতিপূরণ পেতে পারেন।

তবে দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও কোনো ক্ষতিপূরণ না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কাফি। তিনি বলেন, আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে আমার ঘর পুড়িয়ে দিয়েছে তারা। প্রায় এক বছর হয়ে গেলেও সরকারের কোনো সহযোগিতা মেলেনি। প্রশাসনের লোকজন আসছেন, আমি এখন অপেক্ষা করছি আমার ক্ষতিপূরণের জন্য।কাফির পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসন, ক্ষতিপূরণের আশ্বাসউল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে কাফির বাড়িটি দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়। আগুন লাগার সময় কাফির বাবা-মাসহ স্বজনরা বাড়িতে থাকলেও তারা নিরাপদে ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হন। এই ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামের দুই যুবক বর্তমানে কারাগারে রয়েছেন। কাফির দাবি, যারা ঘর পুড়িয়ে দিয়েছে, তারা স্বীকারোক্তি দিয়েছে যে জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণেই এই কাজ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস