শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

করোনা ভাইরাস বনাম প্রবাসী

এম. আতিকুর রহমান আখই   |   শনিবার, ২৮ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৭৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনা ভাইরাস বনাম প্রবাসী

বর্তমান সময়ে বিশ্বে আতঙ্কের এক নাম হচ্ছে করোনা ভাইরাস। সর্ব প্রথম মহাশক্তিধর দেশ চীনে এই ভাইরাস ধরা পড়লেও এখন হানা দিচ্ছে পৃথিবীর প্রায় সকল দেশেই। বিশ্বের পরাশক্তির দেশগুলি মরণপণ লড়াই করেছে, কিন্তু এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিকার বা প্রতিষেধক আবিস্কার করতে পারেনি। উপায়ন্তর না দেখে অনেকেই শেষ ভরসা করছেন আসমান ও জমিন ওয়ালার উপর । পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আজ করোনা আঘাত এনেছে। সরকারি হিসেবে আক্রান্ত ও নিহতের সংখ্যা তুলনামূলক ভাবে কম হলেও পুরো জাতিই আজ আতঙ্কিত। সরকার ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ গ্রহণ করেছেন। জনস্বার্থে দেয়া সরকারের সকল সিদ্ধান্ত আমাদের মেনে নিয়ে তা পালন করা একান্ত জরুরী।

করোনা ভাইরাস বাংলাদেশে হানা দেয়ার জন্য অনেকেই আমাদের প্রবাসী ভাই বন্ধুদের কে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্রচার মাধ্যমে পোস্ট করছেন। গালি দিচ্ছেন, তিরস্কার করছেন যা কোনভাবেই কাম্য নয় । প্রবাসীরা সব সময় দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ান। আজ পর্যন্ত বাংলাদেশে যত দুর্যোগ, মহামারী সহ সকল সংকটে এই প্রবাসীরা তাদের মাথার ঘাম পায়ে পেলে উপার্জিত অর্থ দিয়ে অসহায় মানুষের সাহায্য করেছেন। সবসময় মনপ্রান খুলে সর্বদা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করেন। নিজেরা মোমবাতির মতো পুড়েও দেশের অর্থনীতিতে ভুমিকা রাখছেন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে।

দুই একজন ব্যক্তির ব্যক্তিগত ভুল সিদ্ধান্তের দায়ভার সকল প্রবাসীর ঘাড়ে চাপিয়ে দিয়ে গনহারে প্রবাসীদের গালমন্দ করা কোনভাবেই যুক্তিযুক্ত নয়। সু পরিকল্পিত ভাবে দেশে এই করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার মানুষিকতা নিয়ে কোন প্রবাসী ভাই দেশে আসেনি । তারা অনেক আগে থেকেই পরিকল্পনা করে থাকেন দেশে আসার। হঠাৎ করে প্রবাসীরা দলে দলে দেশে ফিরছে তা কিন্তু নয় । তারা নিয়মিত ভাবে দেশে ফিরেছেন । তবে কিছু প্রবাসীরা কোয়ারেন্টাইন মেনে চলেন নি এটা অস্বীকার করার উপায় নেই । আমাদের সকলেই সচেতন হওয়া দরকার আছে । আমাদের দেশে তো নিয়ম না মানার একটা প্রবণতা আছে । আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, অনেক দায়িত্বশীলরাই কোয়ারেন্টাইন মেনে চলেন নি । যারা প্রবাসীদের সমালোচনায় ব্যস্ত তাদের প্রতি অনুরোধ অহেতুক প্রবাসীদের মনে কষ্ট না দিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোদে নিজের অবস্হান থেকে ভুমিকা রাখুন। সরকারী নিদেশনা মেনে চলুন । নিজে নিজের পরিবারকে সুরক্ষা দিতে সামাজিক দূরত্ব বজায় রাখুন ও ঘরে অবস্থান করুন । নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকুন । মহান আল্লাহর কাছে এ ভাইরাস থেকে মুক্তর জন্য আশ্রয় চাই। মহান আল্লাহর আমাদের সকলে হেফাজত করুন ।

লেখক
এম. আতিকুর রহমান আখই

উপদেষ্টা, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস