শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

করোনা থেকে বাঁচতে আগে ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার পরামর্শ

সম্পাদকীয়   |   বুধবার, ০৪ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৭১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনা থেকে বাঁচতে আগে ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার পরামর্শ

বাংলাদেশে কেউ আক্রান্ত না হলেও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বেড়েছে শঙ্কা। করোনা থেকে দেশবাসীকে বাঁচাতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাষ্ট্র নয়, ব্যক্তিপর্যায়ে সচেতনতার মাধ্যমে রক্ষা পাওয়া সম্ভব ছোঁয়াচে এ রোগ থেকে। তাই আতঙ্কিত না হয়ে পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার তাগিদ দিচ্ছেন তারা।

দিনে দিনে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বের ৬০টির বেশি দেশ আক্রান্ত হওয়ায় ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না বাংলাদেশকেও। তাই যে কোনো পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা নিরাপত্তা ব্যবস্থাও।

কিন্তু জনবহুল দেশে শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই সবার আগে নিজের নিরাপত্তা নিশ্চিতে ব্যক্তিগত পর্যায়ে সচেতনতায় গুরুত্ব দিচ্ছেন আইইডিসিআরের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন।

করোনার মতো যে কোনো সংক্রামক ব্যাধি থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়াসহ সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন এ রোগগত্ববিদ।

দেশে করোনার প্রবেশ ঠেকাতে আপাতত বিদেশ ভ্রমণ বন্ধ ও খাদ্যভ্যাসে পরিবর্তনের কথা জানান প্রাধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। একইসঙ্গে জনবহুল এলাকা এড়িয়ে চলারও পরামর্শ তার।

কোথাও ব্যতিক্রম রোগী দেখা গেলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে জানানোরও পরামর্শ দিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস