বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ১১১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৫৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ১১১৪ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ হাজার ৫৮৬ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার সকালে এ খবর প্রকাশ করেছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড হলো ভারতে।

এ নিয়ে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৯৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৯ হাজার ১১৫ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৩০৭ জন, কর্ণাটকে ৭ হাজার ১৬১ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৮৪৬ জন এবং দিল্লিতে ৪ হাজার ৭১৫ জন।

করোনাভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস