বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কমলগঞ্জে ৪৯ তম বিজয় দিবস উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে ৪৯ তম বিজয় দিবস উদযাপন

নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়। ভোর সাড়ে ৬টায় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, সকাল ৬টায় কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে ও সকাল ৭টায় শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ সদস্য, ফায়ার ব্রিগেট সদস্য, স্কাউট, বিএনসিসি সদস্যদের অংশ গ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় খেলাধূলা। সকাল ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধাদের মধ্যে জাতীয় পরিচয়ের স্মার্ট কার্ড প্রদান করা হয়। মাঠের একপাশে সামাজিক সংস্থা অংকুরের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন চিত্র প্রদর্শণীর স্টল খোলা হয়। বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়। এরপর কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান। উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও কমলগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে, উপজেলার ৯টি ইউনিয়নে রাজিৈনতক, সামাজিক ও ক্রীড়া সংগঠনে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস