
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | ৭৪২ বার পঠিত | পড়ুন মিনিটে

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীন জিওবি খাতের আওতায় কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের পৃথক স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা তথ্য অফিসের উদ্যাগে ১৯ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১২ টায় ইউনিয়ের গবিন্ধপুর ও কামদপুর গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মৌলভীবাজার জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার, সাংবাদিক শাহীন আহমেদ।এসময় বক্তারা শিশু ও নারী উন্নায়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
