বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কমলগঞ্জে ছুটি না পেয়ে চা শ্রমিকরা স্বেচ্ছায় গৃহবাসে

ডেস্ক রিপোর্ট ::   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ১৩৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে ছুটি না পেয়ে চা শ্রমিকরা স্বেচ্ছায় গৃহবাসে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে সারা দেশের সকল কিছু বন্ধ করে করে জনসাধারণকে নিজ নিজ ঘরে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হলেও চা বাগানসমূহে শ্রমিকদের ছুটি দেওয়া হয়নি। এমতাবস্থায় মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে নিজ নিজ ঘরে নিরাপদে অবস্থান করা শুরু করেছেন। শমশেরনগর চা বাগানে পঞ্চায়েত কমিটি ও শ্রমিক নেতৃবৃন্দরা বাগান ব্যবস্থাপকের সাথে দেখা করে প্রধানমন্ত্রীর গৃহীত সাধারণ ছুটির সিদ্ধান্ত মেনে নিয়ে নিজেরাই ছুটিতে চলে গেছেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি ছুটি ঘোষণার পরও শুধুমাত্র চা শ্রমিকদের এ ছুটির আওতার বাহিরে রাখায় গত কয়েক দিন ধরে সকল চা বাগান শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছিল। এ ক্ষোভের ফলে শুক্রবার সকালে শমশেরনগর চা বাগানের চা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে নিজ নিজ ঘরে অবস্থান করছেন। চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ সকালে চা বাগান ব্যবস্থাপকের কার্যালয়ে গিয়ে এই দুর্যোগের সময় সারা দেশের মত চা শ্রমিকদেরও ছুটি দিতে জোর দাবি জানায়। আলোচনার এক পর্যায়ে শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটি ও উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ চা বাগান ব্যবস্থাপককে জানিয়ে দেন প্রধানমন্ত্রীর ঘোষিত ছুটিতে সাধারণ চা শ্রমিক থাকে। ফলে শুক্রবার সকাল থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চা শ্রমিকরা নিজ নিজ ঘরে অবস্থান নিয়ে সরকারি ছুটি পালন করবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলাই ভ্যালির (অঞ্চলের) কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, চা যুব নেতা মোহন রবিদাস ও শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত সরকারি ছুটি ভোগ করতেই এই কর্মবিরতি। আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শমশেরনগর, কানিহাটি, দেওছড়া বাঘিছড়া ও ডবলছড়া চা বাগানে সরকারি ছুটি ভোগ করবে চা শ্রমিকরা।

নেতৃবৃন্দরা আরও বলেন, পর্যায়ক্রমে চাতলাপুর ও আলীনগর চা বাগানসহ কমলগঞ্জ উপজেলার অন্যান্য চা বাগানের শ্রমিকরাও এ ছুটি ভোগ করবে।

আলীনগর চা বাগানের চা ছাত্র যুব পরিষদের সভাপতি সজল কৈরী মুঠোফোনে বলেন, তাদের চা বাগানেও চা শ্রমিকরা সরকারি ছুটি ভোগ করতে কাজে যাচ্ছে না। তারা মুঠোফোনে অন্যান্য চা বাগানে পঞ্চায়েত কমিটি ও নেতৃবৃন্দের সাথে গণ সংযোগ করছেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী শমশেরনগরসহ ৫ চা বাগানে নিজ নিজ ঘরে অবস্থান করে সরকার ঘোষিত সাধারণ ছুটি ভোগ করার সত্যতা নিশ্চিত করে বলেন, সারাদেশের মত চা শ্রমিকদেরও এই সরকারি ছুটির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে ইতোমধ্যেই শ্রম মন্ত্রণালয় ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশের চা সংসদেও লিখিত আবদেন পাঠানো হয়েছিল।

শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক গণমাধ্যমে কোন কথা না বললেও, নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য সূত্র ৫ চা বাগানে বৃহস্পতিবার সকাল থেকে চা শ্রমিকরা সরকারি ছুটি বোগ করছে বলেও জানান।

সৌজন্যেঃ সিলেট ভয়েস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস