শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কমলগঞ্জে খাসিয়া পুঞ্জি পরিদর্শনে জেলা প্রশাসক

কমলগঞ্জ প্রতিনিধি   |   বুধবার, ২৬ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   ৫৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে খাসিয়া পুঞ্জি পরিদর্শনে জেলা প্রশাসক

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। খাসিয়াপুঞ্জি পরিদর্শনেকালে করোনা সংক্রমণ প্রতিরোধে খাসিয়াদের নিজস্ব উদ্যোগে সন্তুষ্ট জেলা প্রশাসক। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় জেলা প্রশাসক মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন।

করোনা সংক্রমণ প্রতিরোধে গত ৫ মাস ধরে মৌলভীবাজার জেলার ৬৫টি খাসিয়া পুঞ্জি নিজ উদ্যোগ ও ব্যবস্থাপনায় লকডাউন রয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে গেলে পুঞ্জির মন্রী (পুঞ্জি প্রধান) জিডিশন প্রধান সুছিয়াং জেলা প্রশাসককে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

করোনা মোকাবেলায় রোল মডেল হিসেবে মৌলভীবাজারের খাসিয়া পুঞ্জিগুলো স্বাস্থ্য বিধি মেনে এখনও সংক্রমণ মুক্ত রয়েছে পুঞ্জির খাসিয়া পরিবার সদস্যরা। স্বেচ্ছায় লকডাউনে থাকা খাসিয়া পুঞ্জির বাসিন্দাদের সরেজমিন খোজ নিতে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে গেলে পুঞ্জি প্রধান ও খাসি সোশ্যাল কাউন্সিল সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং করোনাকালের তাদের গৃহীত ব্যবস্থাপনা উপস্থাপন করেন।

জেলা প্রশাসক বলেন, করোনা প্রতিরোধে খাসিয়াদের নিজস্ব উদ্যোগে করোনা সংক্রমণ মুক্ত থাকার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, এটি একটি রোল মডেল হিসেবে কাজ করবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান, জিডিশন প্রথান সুছিয়াং জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের পুঞ্জি পরিদর্শন ও তাদের ব্যবস্থাপনার সন্তুষ্টি প্রকাশের সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস