বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

কমলগঞ্জে করোনার ভ্যাকসিন সংকট : মানুষের ভোগান্তি

  |   রবিবার, ২৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে করোনার ভ্যাকসিন সংকট : মানুষের ভোগান্তি

প্রনীত রঞ্জন দেবনাথ:: কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। এতে করে দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা লোকজন টিকা না দিয়ে ফিরে যান। সর্বশেষ হাসপাতালে রক্ষিত ২৪টি ভায়াল টিকা দ্রুত শেষ হওয়ায় সংকট দেখা দিয়েছে বলে উপজলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান। ২৪ এপ্রিল শনিবার দুপুর ঘটনাটি ঘটেছে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলায় করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৭৭২৪ জন। এতে ৭৭২টি ভায়াল ব্যবহার করা হয়। প্রথম টিকা গ্রহনকারীরারা দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রতিদিন ভিড় করছেন হাসপাতালে। ৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৩৫৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এখনো বাকী ৩২০০জন। কিন্তু শনিবার দুপুর ১২টায় টিকা সংকটের কারণে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে করোনার টিকা দেয়া বন্ধ রাখা হয়। দুপুরের পর অনেকেই ভিড় করে হাসপাতালে। কিন্তু টিকা না দিয়ে তাদেরকে ফিরিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে লকডাউনের মধ্যে দুর দুরান্ত হতে আসার লোকজন টিকা না দিয়ে চলে যেতে হয়। রোববার পাওয়া যাবে কিনা তাও নিশ্চিত করে বলতে পাচ্ছেন না কেউ।ভুক্তভোগী অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, এত কষ্ট করে দুর দুরান্ত থেকে লকডাউনের মধ্যে আসলাম। কিন্তু টিকা পেলাম না। হাসপাতাল র্কতৃপক্ষ আগেই ভ্যাকসিন নিয়ে সংগ্রহ করা উচিত ছিল।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁঞা জানান, দ্বিতীয় ডোজ টিকা নিতে প্রচুর মানুষ ভিড় করছেন। হাসপাতালে সংরক্ষিত টিকা শেষ হয়ে গেছে। সির্ভিল সার্জন বরাবর আবেদন করা হয়েছে। আশা করা যায় অতি দ্রুত করোনা ভ্যাকসিন চল আসবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস