শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

এলাকাবাসীর অর্থায়নে মেরামত হচ্ছে বন্যায় বিধ্বস্ত সড়ক

  |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এলাকাবাসীর অর্থায়নে মেরামত হচ্ছে বন্যায় বিধ্বস্ত সড়ক

সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া-তেলিকোণা ও চন্ডিচর সড়কটি বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ায় অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে জনদুর্ভোগে পড়েছেন ৯ গ্রামবাসী। এবার সড়কটি সচল করতে এলাকাবাসীর অর্থায়নে মেরামত কাজ শুরু হচ্ছে।

শুক্রবার বিকেলে এলাকাবাসির আয়োজনে স্থানীয় মোহম্মদগঞ্জ বাজারে সড়ক মেরামত বিষয়ে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী জুবায়ের আহমদের পরিচালনায় এতে বক্তব্য দেন হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সপাল শাহজাহান মাহমুদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাল হোসেন রানা, সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেন, এলাকার মাওলানা মতিউর রহমান, ইজাজুল ইসলাম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত হয়, জনদুর্ভোগ লাঘবে এলাকাবাসীর অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়কে মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।

স্থানীয়রা জানান, ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় আর সম্প্রতিকালের দুই দফা বন্যায় কলিয়া-তেলোকোণা চন্ডিচর সড়কটি বিধ্বস্ত হয়ে পড়েছে। ফলে এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী

তেলিকোণা, কান্দারগাঁও, নোয়াগাঁও, জগদ্বীশপুর, শ্রীধরপাশা কাদিপুরসহ ৯ গ্রামের লোকজন সীমাহীন দুর্ভোগে পড়েছেন।এছাড়া এ সড়ক দিয়ে পাশ্ববর্তী দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার একাংশের লোকজন জগন্নাথপুরে চলাফেরা করেন। চলমান বন্যায় সড়কে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সড়কের বিভিন্ন অংশে বড় বড গর্ত, ভাঙাচুরা, আর খানাখন্ডে যানবাহন চলাচলে অনুযোগি হয়ে পড়ায় একমাত্র পায়ে হেঁটে চলাচল করতে হয় লোকজনকে।

যেকারণে এলাকাবাসিকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়ক মেরামতের উদ্যোক্তাদের একজন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা বলেন, সম্প্রতি অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সৃষ্ট দুই দফা বন্যায় বিধ্বস্ত হয়ে পড়েছে গ্রামীণ এ সড়কটি। আমাদের এলাকার লোকজনের মতামতের ভিত্তিত্বে
এলাকাবাসির অর্থায়নে সড়কে সংস্কার কাজ শুরু হচ্ছে।

এরই মধ্যে এলাকায় কেউ কেউ ৫০ হাজার ১০ হাজার, ২০ হাজার টাকা করে দিচ্ছেন। আমরা রবিবার (১৪ জুলাই) থেকে মেরামতের সামগ্রী কেনা শুরু করেছি।

কলকলিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া জানান, জনসাধারণের চলাফেরার সুবিধার্থে এলাকাবাসি উদ্যেগে আমরা সড়ক মেরামত করছি।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কলকলিয়া-তেলিকোণা সড়কসহ জগন্নাথপুরের গ্রামীণ সড়কগুলো সংস্কারের জন্য আমরা তালিকা তৈরী করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস