শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

এবার ১১৫ জন পুলিশের জন্য ইফতার পাঠালেন নিপুণ

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২০   |   প্রিন্ট   |   ৬৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার ১১৫ জন পুলিশের জন্য ইফতার পাঠালেন নিপুণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ। অভিনয়ের পাশাপাশি প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পরিচালনা করছেন তিনি। দেশের করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই নানা রকম ভূমিকা পালন করে চলেছেন নিপুণ।

সরকারের নির্দেশনা আসার পর থেকেই কর্মীদের অগ্রিম বেতন দিয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে রেখেছেন। সব সময় ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের খোঁজ খবরও রাখছেন নিপুণ।

এছাড়া করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করে চলেছেন তিনি। সহযোগিতা করছেন সমাজের নানা শ্রেণির মানুষকে। করোনাভাইরাসের প্রকোপে দুর্যোগময় পরিস্থিতিতে শবে বরাতের রাতে বনানী থানার ৭০ জন পুলিশের জন্য রান্না করে খাবার পাঠান নিপুণ।

রমজান মাস উপলক্ষেও নতুন উদ্যোগ মাসব্যাপী এফডিসির মানুষদের জন্য ইফতার পাঠানোর উদ্যোগ নিয়েছেন। এবার ১১৫ জন পুলিশের জন্য ইফতার পাঠালেন নিপুণ। ঢাকার বিমাণ বন্দর থানার পুলিশদের জন্য গতকাল সোমবার ইফতার পাঠিয়েছিলেন তিনি।

নিপুণ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা রমজানের রহমতের প্রথম দশদিন পার করলাম আজকের রহমতের এই শেষ রোজায় করোনাযুদ্ধের অন্যতম যোদ্ধা বংলাদেশ পুলিশ এর বিমানবন্দর থানার ১১৫ জন পুলিশের জন্য নিজ হাতে আমি ও আমার মা রান্না করে ইফতার পাঠিয়েছি।

এবারের এই দুর্যোগে আমাদের পুলিশরা অসীম সাহস, ধৈর্য ও জীবনের মায়া ত্যাগ করে মানুষ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। পুলিশদের মানবিক উদ্যোগ ও নিরলস কাজ এ বাহিনীকে নতুনভাবে উপস্থাপন করছে সাধারণ মানুষের কাছে।’

নিপুণ জানালেন, এছাড়া প্রতিদিনই বনানী থেকে গুলশানের প্রতিটি চেক পোষ্টে পালাক্রমে ইফতার পাঠাচ্ছেন তিনি। অন্যান্য জায়গারও কিছু মানুষকে প্রতিদন ইফতার পাঠাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস