বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ঋণখেলাপির দায়ে কুলাউড়া সোনালী ব্যাংক মামলায় আটক ব্যবসায়ী

  |   বুধবার, ২০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৩৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঋণখেলাপির দায়ে কুলাউড়া সোনালী ব্যাংক মামলায় আটক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া: ২০১১ সালে সোনালী ব্যাংক কুলাউড়া শাখা থেকে ৪লক্ষ টাকা ঋণ নেন উছলাপারাস্থ অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং এর স্বত্তাধিকারী সোনামনি সিংহ।

ঋণগ্রহণের পর থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ঋণের কিস্তি পরিশোধ করেননি। ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন সময় নোটিশ দেয়ার পরও ওই ব্যবসায়ী কিস্তি প্রদানে কোন ধরনের উদ্যোগ গ্রহন না করায়। ব্যাংক কর্তৃপক্ষ আইনুযায়ী অর্থঋণ আদালত মৌলভীবাজার একটি মামলা দায়ের করেন যার নং (অর্থ ঋণ জারি মোকদমা ০৫/২০২০ইং)।

গত মঙ্গলবার (১৯ মার্চ) রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি চৌকশ টিম সোনামনি সিংহকে বিশেষ অভিযানে জুড়ী রোডস্থ (রেল আউটার সংলগ্ন) এলাকা থেকে গ্রেফতার করে কুলাউড়া থানায় হস্থান্তর করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই তপন জানান, র‌্যাব-৯ সোনামনি সিংহ কে হস্থানস্তর করেন। পরেদিন বুধবার (২০ মার্চ) মৌলভীবাজার কোর্টে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সোনামনি সিংহ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভান্ডারিগাঁও এর কেরেন্দ্র সিংহ’র ছেলে। সে কুলাউড়ায় অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং নামে দীর্ঘদিন ব্যবসার করার সুবাধে সোনালী ব্যাংক কুলাউড়া শাখা থেকে ৪লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। যথা সময়ে ঋণ পরিশোধ না করায় যা বর্তমানে ব্যাংকের পাওনা মুনাফাসহ ১১লক্ষ ১৫ হাজার ৫৭ টাকা।

সোনালী ব্যাংক কুলাউড়া শাখার সিনিয়র অফিসার (ঋণ ইনচার্জ) কাজী শরীফ আল মারুফ প্রতিবেদককে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঋণখেলাপিদের টাকা আদায়ের জন্য আমরা সোনামনি সিংহের বিরুদ্ধে আইনের আশ্রয় নেই। ২০২০ সালে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তাকে আটক করেছে র‌্যাব। তবে অন্যান্য ঋণখেলাপিদের বিরুদ্ধে পর্যাক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস