রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

উপজেলা চেয়ারম্যান-এসিল্যান্ডসহ ১৭ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   ৭৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উপজেলা চেয়ারম্যান-এসিল্যান্ডসহ ১৭ জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়ায় এবার উপজেলা চেয়ারম্যান, এসিল্যান্ড, সরকারি হাসপাতালের দুইজন চিকিৎসকসহ ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়া জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ জন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

করেনায় আক্রান্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, কুমারখালী উপজেলার এসিল্যান্ড মোহাইমিন আল জিহান (৩০), ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই উপসহকারী মেডিকেল অফিসার, কুমারখালী উপজেলার নারায়ণগঞ্জ ফেরত একই পরিবারের চারজন সদস্য, ঢাকা ফেরত এক তরুণী, খোকসা উপজেলার স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান এবং দৌলতপুর উপজেলার তিনজন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জানান, নতুন করে করোনায় আক্রান্তদের নমুনা গত ২৬ এপ্রিল সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছিল। সব মিলিয়ে কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩০ জন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মীর্জাপুর গ্রামের এক ব্যক্তি (৩২), তার মা (৫০), স্ত্রী (২৬) ও বড় ভাই (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি চলতি সপ্তাহে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসেন। তার মাধ্যমে পরিবারের অন্য তিনজন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও এ উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের এক তরুণী (১৯) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত তিন সপ্তাহ আগে ঢাকা থেকে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আসেন।

এদিকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই উপসহকারী মেডিকেল অফিসা করোনায় আক্রান্ত হয়েছেন। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল জানান, এ উপজেলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত ঢাকার এসবিতে কর্মরত পুলিশের এক এসআইয়ের মাধ্যমে একই পরিবারের এই পাঁচজন আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, সোমবার রাতে তাদের বাড়ি এবং পাশের বিলজানি বাজার লকডাউন ঘোষণা করা হয়েছে।

দৌলতপুরে আক্রান্তরা হচ্ছেন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের এক যুবক (৩৫), হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি তাজপুর গ্রামের এক যুবক (২৬) এবং পেয়ারপুর ইউনিয়নের দুর্গাপুর নওদাপাড়া গ্রামের এক নারী। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীরপুর থেকে আসা ৩ হাজার ৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস