শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

উদ্বোধনের আগেই কুশিয়ারা নদীর উপর নব র্নিমিত সেতুর অ্যাপ্রোচে ধ্বস

  |   রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উদ্বোধনের আগেই কুশিয়ারা নদীর উপর নব র্নিমিত সেতুর অ্যাপ্রোচে ধ্বস

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর নব র্নিমিত রাণীগঞ্জ সেতুটির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।তবে এরই মধ্যে সেতুটির অ্যাপ্রোচ সড়কে ধ্বস দেখা দিয়েছে।কিছু দিনের মধ্যেই উদ্বোধন করার কথা শোনা গেলে অ্যাপ্রোচে ধ্বসের কারণে আবারও পিছিয়ে যেতে পারে সেতুর উদ্বোধন।এ কারণে আবারও জনমনে দেখা দিয়েছে অসন্তোষ।সেতুটির কাজ ইতোমধ্যে শেষ হলেও এখন লাইটিং ও সৌন্দর্য্য বর্ধনের কাজ চলছে।

সিলেট বিভাগের সবচেয়ে বড় এই সেতুটি যখন উদ্বোধনের দিনক্ষণ ঘনিয়ে আসছে ঠিক তখনই সেতুটির উত্তর পাড়ের বিভিন্ন স্হানে অ্যাপ্রোচ সড়কটি ধ্বসে যাচ্ছে।এছাড়াও সড়কের কোনো কোনো স্হান দেবে যাচ্ছে।

শনিবার সকালে উদ্বোধনের অপেক্ষায় থাকা সিলেট বিভাগের সবচেয়ে বড় এই সেতুটির অ্যপ্রোচে বড় ধ্বস দেখা দেয়।কিন্তু যান চলাচলের আগেই সেতুর সংযোগ সড়কে ধ্বস দেখা দেওয়ায় এখন বৃহৎ এই সেতুর কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

সুনামগঞ্জ জেলা ও নিকটবর্তী সিলেট বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন সেতুটি দেখতে আসা অনেকেই জানান,কাজের সঠিক তদারকি না থাকায় অ্যাপ্রোচ সড়কের ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করেছে।ফলে যানবাহন চলাচলের আগেই অ্যাপ্রোচ সড়কটিতে ধ্বসের দেখা দিয়েছে।

জানা যায়,ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ২০১৮ সালে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর ওপর রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজ শুরু করে।

আর সেতুটির সংযোগ সড়ক তথা অ্যাপ্রোচ সড়কের কাজ পায় তমা কনস্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।সেতুটির অ্যাপ্রোচ সড়ক ধ্বসে গেলেও ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের সব টাকা উত্তোলন করে নিয়েছে বলে জানা গেছে।

সেতুটি উদ্বোধনের আগেই অ্যাপ্রোচ সড়কটির বিভিন্ন স্হান ধ্বসে পড়ছে।ধ্বসে পড়া অ্যাপ্রোচ সড়কটি এখনো মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ বিভাগ।

জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জের এই সেতুটিতে গাড়ি চলাচল শুরু হলে ঢাকার সঙ্গে প্রায় দেড় ঘণ্টার দূরত্ব কমে যাবে।এই সেতু চালু হওয়ার জন্য অপেক্ষার প্রহর গুণছেন সুনামগঞ্জের বাসিন্দারা।

রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আবদুল কদ্দুস মিয়া বলেন, আমাদের অনেক দিনের স্বপ্ন রাণীগঞ্জ সেতুটি নির্মাণ হলে জগন্নাথপুর উপজেলা আরও উন্নত হবে।এখানে অ্যাপ্রোচে নিম্নমানের কাজ হয়েছে।তাই অ্যাপ্রোচ ধ্বসে গেছ এতে করে সেতুর সংযোগ রাস্তাটি ঝুকিরমুখে পড়েছে।

কাজের তদারকিতে থাকা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মাসুম আহমদ জানান,ধ্বসে যাওয়া অ্যাপ্রোচ সড়কটি মেরামতের জন্য গত ৬ সেপ্টেম্বর তমা কনস্ট্রাকশনকে ই-মেইল পাঠানো হয়েছে।উদ্বোধনের আগেই রাস্তাটি মেরামত করা হবে।তবে নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

অ্যাপ্রোচে ধ্বসের ব্যাপারে জানতে সুনামগঞ্জ জেলা জনপদের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং কে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস