শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

ঈদের ছুটিতে চিরচেনা ভিড় নেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে

  |   শুক্রবার, ৩০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের ছুটিতে চিরচেনা ভিড় নেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে

ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে নেই চিরচেনা দৃশ্য। সরেজমিন ঘুরে এবং খুঁজ নিয়ে দেখা গেছে- সাধারণ ছুটির দিনের চেয়েও এবারের ঈদে লাউয়াছড়ায় পর্যটক সংখ্যা অনেক কম।

শুক্রবার (৩০ জুন) বিকেল তিনটার দিকে সরেজমিন লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখা যায়- বিচ্ছিন্নভাবে কিছু পর্যটক ঘুরাফেরা করছেন। তবে এ সংখ্যা খুবই কম এবং অধিকাংশই স্থানীয় মানুষজন।

লাউয়াছড়া টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা শাহীন মাহমুদ বলেন- অন্যান্য বছরের তুলনায় ঈদের এই দুইদিন লাউয়াছড়ায় পর্যটকের সংখ্যা খুবই কম। অন্য সময় যেভাবে ভিড় থাকে আজ সে ভিড় নেই। যারা এসেছেন এরমধ্যে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশী। বাইরের পর্যটক কম এসেছে। ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) বিদেশী পর্যটকসহ সারাদিন ২৯৪ জন পর্যটক ছিলেন। রাশিয়ান পর্যটক ছিলেন ২৭ জন। রাজস্ব আয় হয়েছে ২৬,০০০ টাকা। আর আজ শুক্রবার (৩০ জুন) দ্বিতীয়দিন দুপুর ১টা পর্যন্ত ৩০০ জন পর্যটক প্রবেশ করেছেন। সন্ধ্যা পর্যন্ত ১২০০ পর্যটক প্রবেশ করেন। বিদেশি পর্টক নেই। রাজস্ব আয় হয়েছে ৫৫,৯৮২ টাকা।শাহীন মাহমুদ বলেন- অন্যান্য সময় ঈদের মৌসুমে লাউয়াছড়ায় প্রতিদিন কমপক্ষে তিন থেকে পাঁচ হাজার পর্যটক প্রবেশ করেন। সে তুলনায় বর্তমান এই সংখ্যা খুবই কম।

ট্যুরিস্ট পুলিশ দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক প্রবাল সিনহা বলেন-  লাউয়াছড়ায় সাধারণ সময়ে যে ভিড় থাকে ঈদের ছুটিতে এই দুইদিন ভিড় নেই বললেই চলে। রাস্তাও ফাঁকা।তিনি বলেন- হয়তো দু’একদিন মধ্যে পর্যটকের সংখ্যা বাড়তে পারে।

কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মানজুর আহমেদ মান্না বলেন- মূলত টানা বৃষ্টির কারণে মৌলভীবাজার জেলায় পর্যটক কম এসেছেন।

এদিকে লাউয়াছড়া সংরক্ষিত জাতীয় উদ্যানে পর্যটকশূন্যতাকে আশির্বাদ হিসেবে দেখছেন পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষকেরা। তারা মনে করেন সংরক্ষিত বনে পর্যটকের উপস্থিতি কম মানে জীববৈচিত্র্যের ক্ষতি কম হবে। বনের বাসিন্দা পশুপাখি কম উত্যক্ত হবে। তারা ভালো থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস