শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

ঈদের আগে কাঁচা মরিচের ঝাঁজ, কেজিতে বেড়েছে ৩০০ টাকা!

  |   বুধবার, ২৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের আগে কাঁচা মরিচের ঝাঁজ, কেজিতে বেড়েছে ৩০০ টাকা!

কমলগঞ্জে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৫’শ টাকা। তিন দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩’শ টাকা। গত শুক্র ও শনিবারে ২’শ টাকা দরে বিক্রি হয়েছে প্রতি কেজি মরিচ। মঙ্গলবার (২৭ জুন) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫শ টাকায়। বিক্রেতাদের দাবি প্রথমে প্রচন্ড গরমে মরিচের ফলন কম হয়। গত সাপ্তাহে টানা বৃষ্টিতে মরিচ গাছে ঝলছে মরে যাওয়ায় মরিচের দাম বেড়েছে। আজ মঙ্গলবার (২৭ জুন) কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে কমলগঞ্জের শমসেরনগর বাজারের বিক্রেতারা কাঁচা মরিচ প্রতি কেজি ৫শ টাকা দরে বিক্রি করেছেন। বাজারভেদে আরও বেশি দামে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে ভোক্তাদের। ঈদকে সামনে রেখে মরিচের সঙ্গে হু হু করে দাম বাড়ছে বিভিন্ন সবজিরও। দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা ক্রেতা।

ভানুগাছ বাজারের ব্যবসায়ী রনি বলেন, লাগাতার গরমে কৃষকের ক্ষেতের মরিচ গাছপ্রথমে শুকিয়ে নষ্ট হয়ে যায়। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে মরিচ গাছ ঝলছে মরে যাওয়া চাহিদা অনুযায়ী বাজারে উঠছে না চাহিদা মতো মরিচ। নেই পর্যাপ্ত আমাদানিও।

অপরদিকে স্থানীয় চাষীরা বেশি দামে বিক্রির আশায় এলাকার বাহিরে মরিচ নিয়ে যাচ্ছেন। এর ফলে বাজারে হঠাৎ করে মরিচের দাম বেড়ে যায়। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকা দরে। খুচরা বাজারে তা বিক্রি করা হচ্ছে ৫০০ টাকায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস