
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া :: | রবিবার, ২৪ মে ২০২০ | প্রিন্ট | ৪৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন গণমাধ্যম ২৪টুডে নিউজ.কমের সম্পাদক, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির উপদেষ্টা ও ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ)।
এক শুভেচ্ছা বার্তায়, কুলাউড়া সদর ইউনিয়নের সর্বস্থরের জনসাধারনসহ সকল সংবাদকর্মী, শিক্ষক,সমাজকর্মী, দেশ ও প্রবাসে বসবাসরত সকল পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খী সহ ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব, উচু- নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সস্প্রীতির চেতনা দান করে ঈদের উৎসব ।
পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করেন, তিনি সকলের সুখ-শান্তি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।
ঈদ মোবারক



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |