বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ইরানে হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ, ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক ::   |   বুধবার, ০১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৬০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানে হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ, ১৯ জন নিহত

ইরানের রাজধানী তেহরানের উত্তরে একটি মেডিকেল সেন্টারে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন।

স্থানীয় সময় মঙ্গলবার সিনা আথার নামে ওই হাসপাতালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে প্রেস টিভির খবরে ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। বিবিসির খবরেও ১৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।

তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, তেহরান বিস্ফোরণের সঙ্গে নাশকতার যোগ নেই। এটি একটি দুর্ঘটনা মাত্র। গ্যাস লিকের কারণেই বিস্ফোরণ ঘটেছে বলে তিনি দাবি করেন।

দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিচি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জনই নারী।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও পোস্ট হয়। একটি ভিডিওতে দেখা গেছে, উত্তর তেহরানের ওই মেডিকেল সেন্টারে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সেখানকার লোকজন বাচার আর্তি জানাচ্ছেন।

একটি ভিডিওতে উত্তর তেহরানের ওই মেডিকেল সেন্টারে বিস্ফোরণের পর বড় মই দিয়ে ভবনের ছাদে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে গত সপ্তাহেও তেহরানের একটি সামরিক অঞ্চলের কাছে বিস্ফোরণ ঘটেছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরব নিউজের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে তেহরানের ঘরবাড়ি কেঁপে উঠেছে, ভেঙেছে জানালার কাচ। স্থানীয় বেসরকারি টিভি চ্যানেলগুলো ঘটনাস্থলের খুব বেশি ফুটেজ দেখায়নি। তারা শুধু রাস্তায় বেশ কয়েকটি বিস্ফোরিত সিলিন্ডার দেখিয়েছে। কেন এই বিস্ফোরণ, সে বিষয়েও তেমন কিছু উল্লেখ করেনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস