বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

‘ইভটিজিং ও কিশোর গ্যাং’ নিয়ে কুলাউড়ায় পুলিশ সুপারের হুঁশিয়ারি

  |   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ইভটিজিং ও কিশোর গ্যাং’ নিয়ে কুলাউড়ায় পুলিশ সুপারের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কুলাউড়ায় ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল চিহ্নিত করে অপরাধ রোধে কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দেন পুলিশ সুপার। কুলাউড়া থানাকে এ ধরনের অপরাধ আগামী দুই সপ্তাহের মধ্যে নির্মূল করার জন্য মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন নির্দেশ দিয়েছেন।

ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের স্থান কুলাউড়ায় হবে না। এ সমস্যা দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে।

তিনি আরো বলেন, ‘পুলিশের সেবা পেতে কোনো টাকা লাগে না। সেবার স্বচ্ছতা আনতেই থানায় চালু করা হয়েছে ‘আপনার এসপি’ নামে একটি ডেস্ক। এর মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করা যাবে।’

সোমবার (৪ আগস্ট) রাতে কুলাউড়া থানার একটি হলরুমে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সম্প্রতি কুলাউড়ায় ঘটে যাওয়া ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার বিষয়ে বলেন, ‘অপরাধীদের কেউই ছাড় পাবে না। আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে কাজ চলছে।’

আনজুম হত্যা মামলার অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘ঘটনার পর পরই পুলিশ অভিযানে নামে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার বিচার দ্রুত ও সঠিক ভাবে হবে- এতে পুলিশের কোনো গাফিলতি নেই।’

তিনি আরও হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, ‘থানায় আর কোনো সালিশ বৈঠক চলবে না। আইনের বাইরে কোনো প্রভাব খাটানো যাবে না। পুলিশ জনগণের বন্ধু। তবে অপরাধের বিষয়ে কোনো আপস নয়।’

কুলাউড়া সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, কমিটির সদস্য বদরুল হোসেন খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, বিএনপি নেতা আলমগীর হোসেন ভূঁইয়া ও সুফিয়ান আহমদ, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম মছব্বির আলী ও সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক মাহফুজ শাকিল, ছাত্রনেতা সাইফুর রহমান, এনসিপির মৌলভীবাজার জেলা সদস্য লিংকন তালুকদার, আব্দুস সামাদ, ওয়ারিয়র্স অব জুলাই জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য আল আদনান চৌধুরী, নাহিদুর রহমান ও এনসিপি সমর্থক ইব্রাহীম মাহমুদ, তরুণ সংগঠক মোঃ আব্দুল মজিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস