শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

ইতিহাস স্বাক্ষী পতিত স্বৈরাচার কখনও ফিরে আসেনি, কুলাউড়ায় ডা: জাহিদ হোসেন

  |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতিহাস স্বাক্ষী পতিত স্বৈরাচার কখনও ফিরে আসেনি, কুলাউড়ায় ডা: জাহিদ হোসেন

মহি উদ্দিন রিপন: মৌলভীবাজারের কুলাউড়ায় বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাড়ে ১৫ বছরের স্বৈরাচারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসে নি। তাই বাংলাদেশে স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন। ওই স্বৈরাচারী হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাড়ে ৬ বছর জেলে রেখেছিলেন আজ তিনি মুক্ত, আর হাসিনা পালিয়ে জীবন রক্ষা করেছে। এটাই নিয়তির খেলা। আমাদের নেতা তারেক রহমানের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা হলো- মানুষের ভালোবাসা অর্জনের লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে হাঁটেঘাটে, মাঠে কাজ করতে হবে। সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন।

আগামী দিনের নেতৃত্ব তারাই দিবে যারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। ঘর থেকে এনে নেতা বানানো চলবে না। ৩১ দফাকে জনগণের দফায় রুপান্তরিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র জি কে গউছ বলেছেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছে বিএনপি। বিএনপি এবং দুর্নীতি, বিএনপি এবং অন্যায় একসাথে চলবে না। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। জনগণকে সাথে ৩১ দফার ভিত্তিতেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবো। কুলাউড়া ডাকবাংলো মাঠে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে আয়োজন করা হয় এই কর্মী সমাবেশ। সমাবেশটি অনেকটা জনসভায় পরিণত হয়।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েছের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, সদস্য ভিপি মিজানুর রহমান মিজান, সদস্য এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, জেলা আহবায়ক কমিটির সদস্য এবং কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, জেলা আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সাইফুল আলম চৌধুরী, সহ-সভাপতি কমর উদ্দিন আহমদ কমরু, আজির উদ্দিন মনির, এম এ মজিদ, রেদোয়ান খাঁন, যুগ্ন সম্পাদক, আলমগীর হোসেন ভুইয়া, মইনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, আব্দুল মুক্তাদির মুক্তার, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, পৌর বিএনপি নেতা, শামীম আহমদ, গাফফার চৌধুরী, ফয়জুর রহমান গোলাপ, আব্দুল মান্নান, হারুনুর রশীদ, কায়ছার আরিফ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুফিয়া রহমান ইতি, উপজেলা যুবদল নেতা জুবের আহমদ খান, কাওসার আহমদ নিপার, আব্দুল মুহিত বাবলু, মুসা আহমদ সুয়েট, সিরাজুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল আলম ভূঁইয়া খোকন, গিয়াস উদ্দিন মোল্লা, ছাত্রদল নেতা সুলতান আহমদ টিপু, তানজিল হাসান খান, সাইফুর রহমান, আতিকুল ইসলাম আতিক, সালমান হোসাইন, মৌসুম সরকার, হাবিবুর রহমান টিপু প্রমুখ।

কর্মীসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস