শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ইতিহাস গড়লেন সৌদি নারী রিমা জুফালি

নিউজ ডেস্ক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতিহাস গড়লেন সৌদি নারী রিমা জুফালি

শুক্র ও শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের অনুষ্ঠিত হয়েছে জাগুয়ার আই-পিএসিই ই-ট্রফি রেস। সৌদি নারী হিসেবে এই প্রথম কার রেসিংয়ে অংশ নিয়ে ইতিহাস গড়লেন রিমা জুফালি। সৌদিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার রেসিংয়ে অংশ নিয়েছেন ২৭ বছর বয়সী এই নারী।

রক্ষণশীল সৌদি আরবে মাত্র এক বছর আগেও এমন দৃশ্য ছিল অকল্পনীয়। সৌদি আরবই পৃথিবীর একমাত্র দেশ যেখানে গত বছরের জুন পর্যন্ত নারীদের গাড়ি চালানো নিষেধ ছিল। ২৪ জুন রাতেই রিয়াদের রাস্তায় সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। কয়েক দশকের বাধা অতিক্রম করে ছুটে চলে গাড়ি, যার স্টিয়ারিং ছিল এক নারীর হাতে। কিন্তু শুধু ব্যক্তিগত গাড়িই নয়। তারা এখন চালাচ্ছেন রেসিং কারও। কয়েক মাস আগেই সৌদির এই নারী দেশের মধ্যেই রেসিং কার চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।

জানা গেছে, জুফালির জন্ম জেদ্দায়। সেখানেই বড় হয়েছেন। যুক্তরাষ্ট্রে তিনি স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। ফিরে এসে রেসিং শুরুর ইচ্ছে ছিল তার। ফর্মুলা কার রেসিং স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

জুফালি বলেন, আমি কখনোই ভাবিনি যে, আমি পেশাগত রেসার হিসেবে অংশ নেব। আমি যে কাজটি করছি তা সত্যিই খুব অসাধারণ।

জুফালি এই রেসে ভিআইপি অতিথি হিসেবে অংশ নিচ্ছেন । নিজের দেশের মাটিতে রেসিং কার চালানো প্রথম নারী তিনি। জুনে লাইসেন্স পাওয়ার পর গত অক্টোবরেই প্রথম রেসে অংশ নেন তিনি। কলেজে পড়তে পড়তেই ফর্মুলা ওয়ানের প্রতি ঝোঁক বাড়ে রীমার। তারপর রেসিং কার লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি।

রিমা জানান, শুধুমাত্র গাড়ি চালানোই নয়, কার রেসিংয়েও যে সে দেশের মেয়েরা কারও চেয়ে কম নয়, সেটা প্রমাণ করতেই তার এই পদক্ষেপ। রেসিং প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য পরিবারকে চার বছর ধরে বুঝিয়ে রাজি করিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস