বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

ইতালির সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি জুমানা

  |   মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৪৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতালির সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি জুমানা

ডেস্ক রিপোর্ট:: ইতালির সিটি নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত জুমানা মাহমুদ। তিনি ইতালির রাজধানী রোম সিটির ৭ নম্বর ওয়ার্ডের কন্সিলিও কামুনালে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেবেন।

আগামী অক্টোবরের শুরুতে রোম সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। ঢাকায় জন্ম নেওয়া জুমানা মাহমুদ ২০০৩ সালে ইতালিতে আসেন। ২০০৭ সাল থেকে ইংল্যান্ডভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন।

পরবর্তীতে একাধিক টেলিভিশনে কাজ করার পর বর্তমানে তিনি বাংলাদেশের সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। জুমানা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করছেন ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে।

জুমানা মাহমুদ ঢাকা পোস্টকে জানান, এখানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এই নির্বাচনে অংশ নিয়েছেন। ইতালিতে এই প্রথম কোনো বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে এবং ইমিগ্রেশন সমস্যার সমাধানে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তার পিতা হাসান মাহমুদও ব্যবসার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও জড়িত রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস